ফরমান আলী, নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ঘরোয়া উঠান বৈঠক, মিছিল-মিটিং ও পথসভা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক পৌর প্যানেল মেয়র ও আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী আব্দুস ছাত্তার।
এরধইধারাবাহিকতায় শনিবার (২৩ জানুয়ারি) রাতে পৌর শহরের বামনহাটা এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে ভূঞাপুর শাখা’র বিআরডিবির ডাইরেক্টর ও গ্রাম উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ সাজাহান আকন্দের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভা করেছে আব্দুস ছাত্তার।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস ছাত্তারের জগ প্রতীক নির্বাচনী সভায় অংশ নেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক গর্ব-নিংবডি সদস্য আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম রফিক, খাইরুল ইসলাম, ছব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ শতশত ভোটাররা অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
