নিজস্ব প্রতিনিধি: সখীপুরে সন্ধ্যা সাতটার মধ্যে সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীদের বাসায় ফিরতে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ ড.ছদরুদ্দিনের পক্ষে এ মাইকিং করা হয়।
সন্ধ্যার পর শিক্ষার্থীরা যাতে বাইরে ঘোরাফেরা না করে বাসায় ফিরে পড়তে বসে তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উদ্যোগ সফল করতে অভিভাবকদের সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।
কলেজ কর্তপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। অধ্যক্ষ ড.ছদরুদ্দিন আহমেদ বলেন শিক্ষার্থীদের পড়ার টেবিলে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

