Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাংবাদিকতায় জেলার শ্রেষ্ঠ দ্বিতীয়  পুরস্কার পেলেন এম সাইফুল ইসলাম শাফলু

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাংবাদিকতায় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি পর্যায়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ দ্বিতীয় সম্মাননা ও পুরস্কার পেলেন দৈনিক মজলুমের কণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের সখীপুর প্রতিনিধি এবং নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলানায়তনে এই সম্মাননা স্বারক তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক খন্দকার ওয়াশিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকিরুল মওলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version