Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাংবাদিক বুরহান হত্যার প্রতিবাদে ঘাটাইল প্রেসক্লাবের মানববন্ধন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার এর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাব।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল প্রেসক্লাবের সহ-সভাপতি উত্তম কুমার আর্য্য, সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সবুজ সরকার সৌরভ, ঘাটাইল ডটকম এর সম্পাদক সারোয়ার জাহান কলি, কোষাধ্যক্ষ হেলাল তালুকদার, ঝিনাই সম্পাদক নজরুল ইসলাম চান, কবি ও লেখক সালাম চান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সদস্য খোরশেদ আলম প্রমুখ।
প্রসঙ্গত প্রকাশ: গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় সংঘর্ষকারীদের ছোঁড়া গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুরুতর আহত হয়। পরে  শনিবার রাতে মারা যান। তার মরদেহে ৫২ সেন্টিমিটার জায়গা জুড়ে বুলেটের ৬২টি স্প্রিন্টারের আঘাতের চিহ্নের  কথা জানা যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version