Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাইফুল বারী’র কথায় এস রুহুলের ‘আমি পাপী’

নিজস্ব প্রতিনিধি: আজ (২৩শে মে) টিডি মিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে সাইফুল ইসলাম বারী’র কথায় বর্তমান লোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস রুহুলের ইসলামিক গান ‘আমি পাপী’। অসাধারণ সুর করেছেন কন্ঠ শিল্পী নিজেই।

কণ্ঠশিল্পী এস রুহুল নিউজ টাঙ্গাইলকে বলেন, আমরা কন্ঠ শিল্পীরা মূলত রমজান এলেই ইসলামিক গান করি। আমার মতে অন্য গানের মতই সারা বছরই ইসলামিক গান করা উচিত। ইসলামিক গান আমাদের মুসলিমদের চেতনা বাড়ায়৷ শুনলে মন পরিষ্কার হয়। আমি সারা বছরই ইসলামিক গান করার সিদ্ধান্ত নিয়েছি৷

আমি চাইবো সব কন্ঠ শিল্পীরাই আমার সাথে একমত হবেন। ‘আমি পাপী’ ইসলামিক গানটি সাইফুল ইসলাম বারী দারুণ লিখেছেন। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version