Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাইফুল বারীর কথায় গাইলেন সানি আজাদ

বিনোদন প্রতিনিধি: আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারের ‘অন্তর পুড়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার সাইফুল বারী। গানটির সুর ও সঙ্গীত করেছেন হালের ব্যস্ততম সুরকার ও সঙ্গীত পরিচালক আল আমিন খান। অচিরেই একটি ভিডিওসহ গানটি বাজারে আসবে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন সানি।

বললেন, এর আগেও আল আমিন ভাইয়ের সুরে একটি কাজ করেছিলাম। তবে এবারই প্রথম ওনার সুর-সঙ্গীতে কাজ করেছি। আল আমিন ভাইকে সবাই বিরহের গানের মানুষ ভাবলেও প্রথম তিনি ব্যাতিক্রমী একটি সুর এবং মিউজিক করেছেন। আশা করছি; গানটি সবার ভালো লাগবে। আল আমিন খান বলেন, সানি ভাই গানটি অসাধারণ গেয়েছেন। আমি এবার চেষ্টা করেছি ভিন্নধারার একটি মিউজিক শ্রোতাদের উপহার দিতে। আমার বিশ্বাস গানটি ভালো সাড়া ফেলবে।

সাইফুল বারী বলেন, সানি ভাইয়ের সাথে প্রথম কাজ। এটা আমার কাছে অনেক ভালো লাগার। গানটি অনেক ভালো গেয়েছেন সানি ভাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version