Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাইফুল বারী’র কথায় গাইলেন কাজী শুভ

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ । এবার গাইলেন তরুণ গীতিকার সাইফুল বারী’র কথায়।  ‘দুঃখ কোথায় থুই’ শিরোনামের গানটির সুর করেছেন হানিফ এবং মিউজক করেছেন রোহান রাজ। গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে এ এস মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

কাজী শুভ বলেন, গানটির কথা ও সুর অসাধারণ। আশা করছি সবার ভালো লাগবে।

সাইফুল বারী বলেন, আমার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুরের কান্তারপল্লীতে।  আমি কাজী শুভ ভাইয়ের বিগ ফ্যান। আমাকে সুযোগ দেওয়ার জন্য শুভ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ। আশা করছি গানটি শ্রোতা  মহলে ব্যাপক সাড়া ফেলবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version