Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাইবার আক্রমণের শিকার ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী

News Tangail

নতুন করে সাইবার আক্রমণের শিকার হয়েছে অন্তত পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে এবার ‘ভিউ অ্যাজ’ ফিচার ব্যবহার করেছে হ্যাকাররা। এমনটি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

অবশ্য হাতিয়ে নেয়া তথ্যের কোনো অপব্যবহার হয়েছে কিনা, কিংবা এ হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত- সে ব্যাপারে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। গত মঙ্গলবার প্রথম এ হ্যাকিংয়ের ব্যাপারে জানতে পারলেও বিষয়টি শুক্রবার পুলিশকে জানায় প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা টিম।

অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও পূর্ব সতর্কতা হিসেবে, তাৎক্ষণিকভাবে নতুন করে লগ-ইন করতে বলা হয় ভুক্তভোগীসহ প্রায় নয় কোটি ব্যবহারকারীকে। এছাড়া ‘ভিউ অ্যাজ’ ফিচারটির ব্যবহারও সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এ খবর প্রকাশের পর শেয়ার বাজারে তিন শতাংশ দর হারিয়েছে ফেসবুক। চলতি বছরই ১০ কোটি ব্যবহারকারীর চুরি যাওয়া তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ ওঠে ফেসবুক ও পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version