Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাকিবকে দেখতে হাসপাতালে মাশরাফি

News Tangail

সাকিবকে দেখতে গিয়েছিলেন মাশরাফি।ইন্জুরীটা বয়ে বেড়াচ্ছেন অনেকদিন ধরেই।ইন্জুরী নিয়েই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ,খেলেছেন এশিয়া কাপের দুই ম্যাচও।তবে সেটা আর বয়ে বেড়াতে পারেননি।হাতের তীব্র যন্ত্রনার কারনে ফিরেছেন এশিয়া কাপের মাঝপথে।

দেশে এসেই ডাক্তারের কাছে গিয়েছিলেন।ডাক্তার জানিয়েছেন আর কয়েক ঘন্টা পরে এলেই এই আঙ্গুল আর বাচাঁনো যেতো না।এরপর থেকেই ভর্তি আছেন রাজধানীর এ্যাপোলো হাসপাতালে।
যেখানে আজ তাকে দেখতে গিয়েছিলেন গতকালই এশিয়া কাপ শেষ করে দেশে ফেরা মাশরাফী বিন মুর্তাজা।এর আগে সকালে সাকিবকে দেখতে গিয়েছিলেন মিরাজও।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version