Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাকিবের জায়গা দখল করলেন অলরাউন্ডার নবী

নতুন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের নাম প্রত্যাহার করে নেয়া হয় আইসিসির র‌্যাংকিং থেকে। সে অনুযায়ী নতুন সংস্করণকৃত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে রাখা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

সাকিব না থাকায় এ তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এরপরই আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। স্থান অপরিবর্তিত থেকে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন ৪ নম্বরে।

উন্নতি করেছেন সৌম্য সরকার। উঠেছেন ৩১ নম্বরে। তাছাড়া ওয়ানডে এবং টেস্ট র‌্যাংকিংয়ে পরিবর্তন আসে। তাই এখনো দুই সংস্করণে আইসিসি র‌্যাংকিংয়ে রাখা হয়েচে সাকিব আল হাসানের নাম।

সে অনুযায়ী ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে এখনো রয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে অভিষিক্ত নাঈম শেখ জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৩৮ নম্বরে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version