Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ছাত্রলীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। দেশে চলছে অঘোষিত লক ডাউন। এর মধ্যে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ কর্মী এ্যালেক্স। এতে সহযোগিতা করেন আব্দুল্লাহ, রাফি এবং রিফাত।
সোমবার (৪ মে) টাঙ্গাইল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যসহ, সাধারণ এবং অসহায় মানুষের মাঝে শতাধিক ইফতার বিতরণ করেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ কর্মী এ্যালেক্স বলেন, আমরা শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য ভাইয়ের নির্দেশে দেশের এই প্রতিকূল অবস্থায় ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ, মধ্যবিত্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে তারই একটি অংশ এই ইফতারের আয়োজন ।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছে। এখনো অসহায় মানুষের পাসে থেকে কাজ করবে বলে আমরা বিশ^াস রাখি। এরই ধারাবাহিকতায় আমি টাঙ্গাইল ছাত্রলীগের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি এবং সামনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের এই নেতা এ্যালেক্স।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version