Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সাড়ে ৬ হাজার ছাড়াল করোনা শনাক্ত

News Tangail

সাড়ে ৬ হাজার ছাড়াল করোনা শনাক্ত রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আওয়ামী লীগ নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট হয়েছে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের : স্থানীয় সরকারমন্ত্রী ইসি গঠনের আইন মন্ত্রিসভায় অনুমোদন বুস্টার ডোজের বয়সসীমা কমল শাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি আদালতের দ্বারস্থ তৈমুর তিন মাস ধরে শুধু নিরীক্ষাতেই ব্যস্ত ইভ্যালির নতুন পরিচালকরা উপাচার্য পদত্যাগ না করলে ক্যাম্পাস ছাড়বেন না শাবিপ্রবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রবিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৫ হাজার ২২২ জন; শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version