Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সিগারেট বেশি দামে বিক্রি করায় বিক্রেতাদের সতর্ক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে বেনসন ও গোল্ডলিফ সিগারেট বিক্রির অভিযোগে কয়েকজন দোকানদারকে সতর্ক করেছে টাঙ্গাইল থানা পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টা দিকে টাঙ্গাইল থানা পুলিশ টাঙ্গাইল শহরের টাঙ্গাইল পার্ক বাজার সংলগ্ন ঈদগাঁ মাঠ, পুরাতন বাসস্ট্যান্ড, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট, করটিয়া সা’দত কলেজ গেট, নিরালা মোড়, রাবনা বাইপাস এলাকায় বেশ কয়েকটি দোকানে গিয়ে দোকানদারদের বেশি দামে সিগারেট বিক্রি থেকে বিরত থাকতে বলেন।

অন্যথায় পরবর্তী সময়ে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সর্তক করেন তারা।

জানা যায়, বেনসন এবং গোল্ডলিফ সিগারেট বেশি দামে বিক্রি করে আসছিলো কতিপয় অসাধু বিক্রেতা। ভোক্তারা বাজেটের পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে অভিযোগ দিয়ে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার সিগারেট বিক্রেতা দোকান মালিককে সতর্ক করে টাঙ্গাইল থানা পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version