Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সিসিডিবি উদ্যোগে কক্সবাজারে ৩ হাজার গাছ বিতরণ

News Tangail

নিজস্ব প্রতিবেদকঃ-সিসিডিবি বেসরকারী সংস্থা কক্সবাজার জেলার শরনার্থী ক্যাম্পসহ বিভিন্ন উপজেলাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। কার্যক্রমের অংশহিসাবে দাতা সংস্থা টিয়ারফান্ডের আর্থিক সহযোগীতায় আজ কক্সবাজার সদর উপজেলার, ঝিলংঝা ইউনিয়ন পরিষদে ৬০০ পরিবারের মাঝে ৩০০০ গাছ বিতরন করেছে সংস্থাটি।

পোগ্রামম্যানেজার তুষার চক্রবর্তী বলেন গাছ অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, মাটি ও পানি সংরক্ষণ করে , বায়ুর গুণমান উন্নত করে, বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখে এবং জলবায়ুর মান উন্নয়ন করে, এছাড়া জীবনধারনের জন্য গাছের ভূমিকা অসীম। বর্তমানে সরকারী বনায়ন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সিসিডিবি অধিকাংশ প্রকল্পে এ গাছ রোপনের বিষয় বিশেষ গুরুত্ব আরোপ করেছে ।

উক্ত গাছ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন চেয়ারম্যান জনাব টিপু সুলতান, ৬ ও ৭ নং ওয়ার্ড মেম্বরগণ এবং সিসিডিবি সংস্থার পক্ষহতে উপস্থিত ছিলেন মিঃ রবিন অধিকারী, মোঃ রেজাউল হক, মামুনুর রশীদ এবং রিন্টু হালদার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version