Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের ওপর হামলা করায় ঘাটাইল পৌর ছাত্রদল সভাপতি রুবেল মিয়ার পদ স্থগিত 

News Tangail

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ও নিয়ম-নীতি ভঙ্গের দায়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখা’র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন ওপর বর্বরোচিত নির্যাতন ও হামলার ঘটনায় উপজেলার পৌর শাখা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার সভাপতর পদ স্থগিত করেছে জেলা শাখা ছাত্রদল। এছাড়া সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ মে) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব আব্দুল বাতেন এর স্বাক্ষরিত এক নোটিশ থেকে এসব তথ্য জানা যায়।
পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে- এই মর্মে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি গত ১৫ মে আপনার উপজেলার ভাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিনের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতন করেছেন। যা ভাতৃপ্রতিম একটি সংগঠনের প্রতি আরেকটি সংগঠনের কার্যকলাপের পরিপন্থী।
এতে আরও বলা হয়েছে- সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ায় আপনার পদ স্থগিত করা হল এবং কেন আপনার পদ স্থায়ীভাবে বাতিল করা হবে না এই মর্মে আগামী সাত দিনের মধ্যে জেলা ছাত্রদলের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত আকারে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হল। যথাসময়ে জবাব প্রদানে ব্যর্থ হলে আপনার পদ স্থায়ীভাবে বাতিল করাসহ বহিষ্কার মতো শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এবিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেন নিউজ টাঙ্গাইলকে মুঠোফোনে জানান, জেলার ঘাটাইল উপজেলা পৌর শাখা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া তার উপজেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিনকে নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের সামায়িকভাবে পদ স্থগিত করা হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জেলা ছাত্রদল কমিটি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version