Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সেলফির তুলতে গিয়ে ২৭তলা থেকে পড়ল নারী

News Tangail

সেলফি তুলতে গিয়ে ভবনের ২৭ তলা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে পানামা সিটিতে। মৃত নারী পেশায় একজন শিক্ষিকা ছিলেন। এরই মধ্যে সেই ভয়াবহ দৃশ্যেরই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সেলফি তোলার সময়ে প্রবল বেগে হাওয়া বইছিল। সেই কারণেই নিজের ভারসাম্য সামলাতে না পেরে তিনি পড়ে যান।

বহুতলের উল্টো দিকের বাড়ি থেকে এক নির্মাণকর্মী এই দৃশ্যটি ক্যমেরাবন্দী করেন। সেই ভিডিও-ই টুইটারের ছড়িয়ে পড়ে সর্বত্র। এই দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version