নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোমবার (২৯ জুলাই) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।

