Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সৌদি বাদশাহের দেহরক্ষী আল ফাঘামকে গুলি করে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গুলি করে হত্যা করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষীকে। তার নাম আব্দুল আজিজ আল ফাঘাম।

রোববার (২৯ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয়।

কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘামকে হত্যা করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম।’

তবে এর বেশি কিছু বলা হয়নি ওই টুইটে। এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আল ঘাগাম ছিলেন বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। জেদ্দায় তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ‘ব্যক্তিগত বিরোধে’র জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version