Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্কুলব্যাগে মিলল ভারতীয় ফেনসিডিল, মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

ছবি: নিউজ টাঙ্গাইল।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলার জগৎপুরা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যমুনা নদী অংশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবানী ডাঙ্গা গ্রামের মো. খতিব আলীর ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মঞ্জুরুল হাসান ও কাজল কুমারকে সঙ্গে নিয়ে উপজেলার ওই স্কুলের পাশে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তার ব্যবহৃত স্কুলব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানান এসআই মাহমুদুল হক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version