খানসামা উপজেলার গ্রীন লীফ কিন্ডার গার্টেনের পিয়ন সত্যেন দেবনাথ (৪৫) গত ৫ জুলাই ওই স্কুল কক্ষে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তড়ঘড়ি করে গ্রীন লিফ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর দেবনাথ (সিদু) বিষটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর দেবনাথ সিদুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ওই ঘটনার সত্যতা স্বীকার করে, জানান আমরা বিদ্যালয় কমিটিকে ঘটনা বিষয় জানিয়েছি। কমিটি সাময়িকভাবে পিয়নকে বরখাস্ত করেছেন। এলাকাবাসী অধ্যক্ষের কৌশলগত গাফিলতিতে উদ্বিগ্ন।
ধর্ষককে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন এলাকার জনগণ। এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক পলাতক রয়েছে। এ বিষয়ে খানসামা থানায় খোঁজ নিয়ে জানা যায় ধর্ষকের নামে কোনো মামলা হয়নি।

