অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত গ্রামে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছে ২য় স্ত্রী। মুমূর্ষু অবস্থায় ইব্রাহীম (৫৫) নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দিয়ে রাতেই স্ত্রী শাহীনুর বেগম পালিয়ে গেছে। এ ঘটনায় বুধবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত মো. ইব্রাহীম (৫৫) উপজেলার মালামত গ্রামের মৃত ওমর আলী বেপারীর ছেলে। স্থানীয়রা জানান, ইব্রাহীম তার প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে ৪ সন্তানের জননী শাহীনুর বেগমকে ৭ বছর আগে বিয়ে করেন।

তাদের সংসারে আফরীন আক্তার (৬) নামে একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর ঘুমন্ত স্বামী ইব্রাহীমের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, শাহীনুর তার স্বামী ইব্রাহীমের কাছে জমি দাবি করে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার রাতে ইব্রাহীম ঘুমিয়ে ছিলেন।

মধ্যরাতে ঘুমন্ত অবস্থা তার পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায় শাহীনুর। এ ঘটনায় আহত ইব্রাহীমের প্রথম স্ত্রীর ছেলে বাদী হয়ে সৎ মা শাহীনুরকে আসামি করে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে মামলা দায়ের করেছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর