Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূর করার সহজ আমল জেনে নিন

News Tangail

আল্লাহুর ৯৯টি নামের মধ্যে ‘আল-মানিয়ু’ গুণবাচক নামসমূহের একটি। এ নামের আমলে সহজে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য দূর হয়। তাছাড়া হযরত মুহাম্মদ (স.) বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে, সে জান্নাতে যাবে।’

আল্লাহর গুণবাচক নাম ‘আল- মানিয়ু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো- উচ্চারণ : ‘আল-মানিয়ু’

অর্থ: ‘ক্ষতি ও বিপর্যয়কে বাধা দানকারী’

ফজিলত ও আমল:
যে সকল স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয় কিংবা কোনো কারণে রাগ-গোস্বার সৃষ্টি হয় এ পবিত্র নামের আমলে তাদের মাঝে সৃষ্ট অমিল দূর হয়ে যায়। স্বামী-স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম ‘আল-মানিয়ু’ ২০ বার পাঠ করলে তাদের রাগ-গোস্বা দূর হয়ে মিল সৃষ্টি হয়। এব্যাপারে শায়খ আবদুল হক মুহাদ্দেস দেহলভি (রহ.) বলেন, আলমানিয়ু-এর আগে আল-মু’তি শব্দটি বৃদ্ধি করেছেন। তখন এভাবে পড়া- ‘আল-মু’তিল মানিয়ু’।

মুসলমানদের আল্লাহ তাআলা তার গুণবাচক নামের আমলের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক সামাজিত ও আত্মিক অসুবিধা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। জিকির আজকারের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। এই কামনাই আজ এই পর্যান্ত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version