Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্বৈরাশাসক সরকার পতন ডিসেম্বরের মধ্যে: টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আযম খান

ছবি: সংগৃহীত।

তিনি বলেন, ‘বেশি সময় লাগার কারণ হচ্ছে এ সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুড়েছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। চূরান্ত আন্দোলনের হুইসেল বেজে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে স্বৈরাশাসক সরকারের পতন হবে।’

সোমবার (৩০ মে) দুপুরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও খাবার বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি। এর আগে সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা।

আহমেদ আযম খান বলেন, ‘যে কথা বলি সে কথাও মিডিয়ায় আসতে পারে না। আপনারও ভয় পান। ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১২টি আইন করে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের সরকারের রাজত্ব বেড়ে গেছে। তাদের নেতৃত্বে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে।’

আযম খান বলেন, ‘এ সরকারের চিত্রই হচ্ছে লুটপাট এবং প্রতিহিংসার রাজনীতি। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি এ দেশকে ভালোবাসার রাজনীতি করে। এ দেশের মানুষের জন্য রাজনীতি করে।’

পদ্মা সেতুর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সরকার বলে এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। কিন্তু সেতু নির্মাণে বাজেট ছিলো ১০ হাজার কোটি টাকা। কিন্তু মূল বাজেট কেউ জানে না। ৩০ হাজার, ৪০ হাজার নাকি এক লাখ কোটি টাকা। সেই চিত্র ভয়াবহ, সেই চিত্র লুটপাটের।’

আলোচনা সভায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version