বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeখেলাধুলাহংকংকেও উড়িয়ে দিল বাংলাদেশ

হংকংকেও উড়িয়ে দিল বাংলাদেশ

চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে হার দিয়ে দিয়ে শুরু হয় বাংলাদেশের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর বড় ব্যবধানে হংকংকে উড়িযে দিয়েছে তৌহিদ হৃদয়ের দল।

পাকিস্তানকে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার (২ অক্টোবর) বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে ক্ষুদে টাইগাররা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে টস ভাগ্যে জিতে হংকংয়ে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন যুব দলের অধিনায়ক হৃদয়। আর ডাকে সাড়া দিয়ে ক্ষুদে টাইগারদের তোপের মুখে পড়েছে হংকং। ফলে ৯১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশও। ৩০ রান তুলতে শেষ চার টপ অর্ডার ব্যাটসম্যান। পরে আকবর আলী ও মোহাম্মদ হাসানের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ বলে ২৫ রানের ইনিংস খেরে কাটা পড়েন আকবর।

পরে মোহাম্মদ হাসান অপরাজিত ২০ বলে ৩৩ ও শরীফুল ইসলাম অপরাজিত ৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। জয়ের পৌঁছাতে বাংলাদেশকে মোকাবেলা করতে হয়েছে ১১ ওভার ২ বল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular