মো: আবু শাহেদ, চট্টগ্রাম হাটহাজারী: হাটহাজারীতে বহুল আলোচিত চাঞ্চলকর আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য লোকমান হত্যা মামলার প্রধান আসামী মোঃ শাহাব উদ্দিন(৩৮)কে আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার(২৯ জুলাই) দিবাগত রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে সকালে হাটহাজারী থানায় নিয়ে আসে। আটককৃত ব্যাক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ হেলাল চৌধুরী পাড়ার ইদ্রিস চৌকিদারের পুত্র।
হাটহাজারী সার্কেল অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে থানার পুলিশকে নিয়ে ঢাকা গাজীপুর থানাধীন করডম এলাকা থেকে শাহব উদ্দিনকে আটক করে। ঘটনাস্থল থেকে দীর্ঘদিন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্যঃ- ২০১৭ সালের ১৭ মে রাত সাড়ে দশটার দিকে ফতেপুর ইউনিয়নস্থ হেলাল চৌধুরী পাড়া এলাকা কয়েকজন লোক অর্তকিত হামলা চালিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ঘটনাস্থলে লোকমানের মৃত্যু হয়। হাটহাজারী থানায় সাত জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলা রুজু করেন।
হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম মুঠোফোনে প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের থানা পুলিশকে নিয়ে ঢাকা গাজীপুর থেকে আটক করি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
