Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হাটহাজারীতে বহুআলোচিত শিশু আরিফকে অপহরণকারী দম্পতি অাটক

News Tangail

মো: আবু শাহেদ, হাটহাজারী: চট্টগ্রাম হাটহাজারীতে বহুআলোচিত শিশু আরিফকে অপহরণকারী দম্পতিকে আটক হয়েছে। মাদরাসার ছাত্র অারিফুল ইসলাম(৪) নামের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ, ২লক্ষ টাকা মুক্তিপণ অাদায়ের মুল হোতা শায়েক হোসেন রিমন, সহ তার স্ত্রী লাকী অাক্তারকে অাটক করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাদেরকে অাদর্শগ্রাম দক্ষিণ পাহাড় থেকে অাটক করে। অাটককৃত রিমন পৌর এলাকার মোঃ সেলিম চৌকিদারের পুত্র ও তার স্ত্রী নাজিরহাট সুয়াবিল এলাকার নাছিরের কন্যা।

হাটহাজারী সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, এই ঘটনার পরর্বর্তী সময়ে আমি নিজে তৎপর ছিলাম এই মামলা আইও এবং তদন্ত কর্মকর্তাকে সর্বত্মক সহযোগিতা করি। তাদের পরিশ্রমে অপহৃত শিশুর অপহরনকারী দম্পতিকে আটক করতে সক্ষম হন।

এই অপহরণের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেই সাথে অভিবাবকদের বলতে চাই আপনাদের শিশু সন্তানকে স্কুলে অথবা কোথাও একা যেতে দেবেন না বিশেষ করে গৃহিণীরা সবসময় সন্তানদের ব্যাপারে সজাগ থাকবেন।

এদিকে তদন্ত কর্মকর্তা জহির উদ্দীন জানান অপহরণের পর জিডি তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল স্যারের নেতৃত্বে অপহৃত শিশুকে নিরাপদ ভাবে উদ্ধার করার জন্য চেস্টা করি। অপহৃত শিশু উদ্ধার হয়। পর্ববর্তী মামলা সুত্র ধরে এবং গভীরভাবে তদন্ত করি আজ বৃহস্পতিবার অপহরণ কারীদের গ্রেপ্তার করতে সক্ষম হন,যে মোবাইল নাম্বারে টাকা চাওয়া হয় সেই সুত্র ধরে দীর্ঘদিন পরিশ্রম পরে তাদেরকে আটক করি।

উল্লেখ্য গত ২ ই জুলাই শিশু অারিফকে অপরহন করে অপহরণকারী রিপন এর পরবর্তী ১০ই জুলাই দুই লক্ষ টাকা মুক্তিপণের মাধ্যমে শিশু আরিফকে ছেড়ে দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version