Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

হোম কোয়ারেন্টাইনে ত্রিশালের এমপি মাদানী

সম্প্রতি ওমরা পালন শেষে সৌদি আরব থেকে ৮ মার্চ দেশে ফিরে ত্রিশালে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী।

করোনাভাইরাস নিয়ে প্রতিবেদকের মাধ্যমে ত্রিশালবাসীকে সচেতন করেছেন হোম কোয়ারেন্টাইনে থাকা এমপি মাদানী। তিনি জানান, করোনা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। তবে করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।

তিনি আরও জানান, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এই রোগের উপসর্গ দেখা দিলে সরকারের হটলাইনে যোগাযোগ করবেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় হোম কোয়ারেন্টাইনে ভেঙে এমপি মাদানী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এমপি মহোদয় উপজেলা প্রশাসনের অনুরোধে ১৭ মার্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের হোম কোয়ারেন্টাইনের সরকারি নির্দেশনা আমাদের কাছে না আসায় তাকে অবগত করতে পারিনি। শারীরিকভাবে এমপি সুস্থ আছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ জানান, সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই এমপি মহোদয় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version