Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

১৪০ কিলোমিটারের বল আমরা ১৮০ তে মারতে গিয়েছিলাম : সাকিব

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সাকিব আল হাসানের মতে, গতির জবাব গতিতে ফিরিয়ে দেওয়ার ভুল শুধরেই সফল হয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই দলই গড়েছে রেকর্ড রান।

প্রথম ম্যাচের পর ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বলেছিলেন, আগুনের জবাব আগুনে দিতে গিয়েই ডুবেছে দল। দ্বিতীয় ম্যাচে জয়ের পর সাকিবের কণ্ঠেও শোনা গেল একই রকম কথা।

আমার কাছে মনে হয়, গত ম্যাচ থেকে ব্যাটসম্যানরা অনেক শিক্ষা নিয়েছে। প্রথম ম্যাচে যেটা হয়েছে, ১৪০ কিমি গতিতে বল আসছে, ওটাকে আমরা ১৮০ তে মারতে গিয়েছি। আজকে ১৪০ কিমিতে আসছে, ওদের পেস আমরা ব্যবহার করেছি।

আমার কাছে মনে হয়, অনেক সেন্সিবল চিন্তা ব্যাটসম্যানরা করেছে। খুবই সঠিক পরিকল্পনা করেছে। ভেবেছে এই পেস ব্যবহার করতে পারলে রান করা সম্ভব, যেটা আজ শুরুতে লিটন করে দেখিয়েছে।

সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ দল।

ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই আজ যেন নিজেদের সেরাটা ইতিহাসের বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন সাকিব আল হাসান।

এরপর বোলিংয়ে নেমে ৪ ওভারে ২১ রানের বিনিময় তুলে নিলেন ৫ টি উইকেট। আর এই পাঁচ উইকেট নিয়ে টেনে ছুড়ে ফেললেন ওমর গুল এবং সাঈদ আজমলকে।

৮৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব। সাকিব আল হাসান এর উপরে রয়েছেন লাথিস মালিঙ্গা (৯২) এবং শাহিদ আফ্রিদি ( ৯৮)।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে লিটন ঝড় ও শেষ দিকে সাকিব-মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে উইন্ডিজকে দেশের মাটিতে সর্বোচ্চ রান ২১১ রান করে বাংলাদেশ। জবাবে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৬ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব মাত্র ২০ রানে উইন্ডিজের ৫ উইকেট তুলে নেন।

এদিকে টাইগারদের বিপক্ষে হারের পর ম্যাচে শেষে সাকিব-লিটনদের প্রশংসাও করেছেন উইন্ডিজ অধিনায়ক। তার কাছে ম্যাচ হারার কারণ বাংলাদেশের ২টি পার্টনারশিপ। ও তাদের অনিয়ন্ত্রিত ব্যাটিং ও বোলিং।

ব্রাথওয়েটের মতে ‘আমরা প্রথম ৬ ওভার ভালো করতে পারেনি। এরপর লিটন-সৌম্য জুটি আমাদেরকে খেলায় ফিরতে দেয়নি। একটা সময় যখন আমরা আবারো খেলায় ফেরার চেষ্টা করেছিলাম তখনই সাকিব-মাহমুদউল্লাহ অসাধারণ ব্যাটিংয়ে আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।

তিনি আরো বলেন, বোলাররা তাদের সেরাটা দিতে পারেনি। এই পিচে হয়তো আরো অন্তত ১০-১৫ রান কমে আটকানো যেতো ওদেরকে। কিন্তু তেমনটা হয়নি।

এছাড়া ব্যাটিংয়েও নিয়মিত বিরতিতে উইকেটের পতনই কাল হয়েছে আমাদের জন্য। যাই হোক পরবর্তী ম্যাচে আশা করছি আমরা ঘুড়ে দাড়াবো। এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতেই দেশে ফিরবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version