Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৫ম শ্রেণির ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে ৬০ বছরের বৃদ্ধ

ছবি: সংগৃহীত।

ফজলুল হক তালুকদার উপজেলার হোগলপাতি গ্রামের মৃত নূর হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানি বাদী হয়ে শুক্রবার রাতে ফজলুল হককে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে ওই ছাত্রী ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে রাস্তায় খেলতে যায়। এ সময় ফজলুল হক তালুকদার ওই স্কুলছাত্রী ও তার ছোট বোনকে সুকৌশলে বসতঘরে ডেকে মোবাইলে ছবি দেখতে বলে। কিছু সময় পরে ছোট বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে ফজলু তালুকদার স্কুলছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই ছাত্রীর ছোট বোন এসে বিষয়টি দেখে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ফজলুল হককে গ্রেফতার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ফজলুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে পূর্ব বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version