Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৫ বছর টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্য দরিদ্র কাঠমিস্ত্রির দৃষ্টিনন্দন চেয়ার!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জামালপুরের এক দিনমজুর কাঠমিস্ত্রি ৫ বছর টাকা জমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে দৃষ্টিনন্দন কাঠের চেয়ার তৈরি করেছেন। অভাব অনটনের সংসারে টাকা জমিয়ে নিজ হাতে বানান চেয়ারটি। এদিকে দীর্ঘ পরিশ্রমের পর প্রধানমন্ত্রীর জন্য তৈরী এই চেয়ারের কাজ শেষ হয়েছে শুনে উৎসুক জনতা ভীড় জমিয়েছেন আলোচিত সে চেয়ার একনজর দেখতে।

রাজসিক কাঠের চেয়ারটি বানিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের কাঠমিস্ত্রি মমিনুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা থেকেই তার এমন উদ্যোগ। জমানো টাকা দিয়ে ৫ মাস আগে এই চেয়ার তৈরী শুরু করেন মমিনুল। এখন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নিজে হাতে। এমন খবরে প্রতিদিন চেয়ারটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। সংসারে অভাব অনটন থাকলেও ৬০ হাজার টাকা খরচ করে চেয়ারটি বানিয়েছেন মমিনুল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version