Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৬৬০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

News Tangail

নিউজ ডেস্ক: গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রার মোড় এলাকায় অভিনব কায়দায় বালিশের ভিতর রক্ষিত অবস্থায় থাকা ৬৬০ গ্রাম হেরোইনসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

দুপুরে টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম বিষয়টি নিশ্চিত করেন ।

টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম বলেন, টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা এলাকায় অবস্থানকালে বুধবার রাত অনুমান ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, খোকন ও মিজানুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হইতে বিপুল পরিমান মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাই নবাকার-ঢাকা রোডের হানিফ পরিবহন এর একটি বাস যার কোচ নং- ৪০ ও সিট নং F1 F2 তে করে পাই নবাবগঞ্জ থেকে রাত অনুমান ৯ টার সময় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। রাতে অনুমান ৩ টার দিকে আসামী রাজশাহী জেলার গুড়ের গোদাগাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহজামাল ইসলাম খোকন (৩৫),একই গ্রামের মৃত আসাদ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) আটক করি ।

জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল অনুমান ০৯.৩০ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘাতে জড়িত ১ জন শিশুকে আইনের হেফাজতে নিই এবং তার নিকট থাকা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থাকা ১টি বালিশের অভ্যন্তরে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৬৬০ মাদকদ্রব্য হেরোইনসহ মাদক বিক্রয়ের নগদ ৬,৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরো বলেন , গ্রেফতারকৃত আসামীদ্বয় ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত।

তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। জড়িতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version