Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ৬১ বছর বয়সী বৃদ্ধ

মাত্র ১৪ বছর বয়সেই প্রথম বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি। এরই মাঝে জীবনের ৬১ টি বছর পার করে ফেলেছেন। এর মাঝেই আবার সেরে ফেলেছেন ৮৭টি। এখন প্রস্তুতি নিচ্ছেন ৮৮তম বিয়ের। তিনি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেঙকারের বাসিন্দা, নাম তার কান। তিনি পেশায় কৃষক। একের পর এক বিয়ে করায় অনেকে তাকে ‘ইন্দোনেশিয়ার প্লেবয় কিং’ নামে ডাকে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, কানের প্রথম স্ত্রী তার চেয়ে বয়সে দুই বছরের বড় ছিল। বিয়ের দুই বছরের মাথায় তার ওই স্ত্রী বিচ্ছেদ নেন। ‘দুর্বল মানসিকতার’ কারণে স্ত্রী তাকে ছেড়ে যান। কান অবশ্য তার এই ‘দুর্বল মানসিকতার’ ব্যাখ্যা দেননি। কান স্বীকার করেন এ ঘটনায় তিনি বেশ রেগে যান। তাই, তিনি চেয়েছিলেন ‘আধ্যাত্মিক’ জ্ঞান, যাতে বহু নারী তার প্রেমে পড়ে। কান জানান, তিনি এমন কিছু করতে চাননি, যা নারীদের জন্য ভালো হবে না। তিনি নারীদের আবেগ নিয়ে খেলতেও রাজি নন।

অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো। বলেও জানান এই ব্যাক্তি। শিগগিরই ৮৮ বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কান। মজার বিষয় হলো, এবার তিনি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করছেন। ওই নারী কানের ৮৬তম স্ত্রী ছিলেন। সে সময় বিয়ের এক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের।সংবাদমাধ্যমকে কান জানান, মূলত নিজের স্ত্রী ফিরতে চাওয়ায় তিনি অমত করতে পারেননি বলেই বিয়েতে রাজি হয়েছেন। তিনি বলেন, “যদিও আমাদের বিচ্ছেদের অনেক দিন হয়ে গেছে, তবুও আমাদের মধ্যে ভালোবাসা এখনও দৃঢ়।” সূত্র: এনডিটিভি

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version