Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অধ্যাপক এমাজউদ্দিননের মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক

নিউজ টাঙ্গাইল ডেস্ক:   বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক।

এ প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “শুধু শিক্ষাবিদই নন এমাজউদ্দিন স্যার একজন উদার গণতন্ত্রমনা বড় মাপের মানুষ ছিলেন। নিজস্ব রাজনৈতিক বিশ্বাস অটুট রেখেও যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দলীয় সংকীর্ণতাকে অতিক্রম করা যায় ড. এমাজউদ্দিন ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version