Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অন্ধ বাবাকে ওয়াজ করতে নিয়ে যাওয়া হলো না ছেলের, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ছবি- সংগৃহীত।

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মো. আব্দুল্লাহ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা হাফেজ মওলানা মো. আলাউদ্দিন (৭০) নামে এক ওয়াজকারী বক্তা।

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের রেলস্টেশনের অদূরে সরাতৈল নামক অরক্ষিত রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ’র বাড়ী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহর আহত বাবা একজন অন্ধ হাফেজ। অন্ধ বক্তা নামে পরিচিত। সে তার হাফেজ বাবাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

পথিমধ্যে সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা যায়। আহত হয় তার বাবা।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার এস.এম মাসুম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের ধাক্কায় তারা ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ নামে একজনের মৃত্যু হয়। আহত হয় তার বৃদ্ধ বাবা। পরে ঘটনাস্থল রেলওয়ে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতা নিহতের মরদেহ ও আহত ওই বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে বাড়ী নিয়ে যায় স্বজনরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version