ঈদ মানে হাসি খুশি
ঈদ মানেই আড়ি,
নামায শেষে পরস্পরে
করি কোলাকুলি।
ঈদ মানে ঘুরাঘুরি
ঈদ মানেই ফ্রি,
সারাদিনটাই এদিক-সেদিক
অবশেষে বাড়ি।
বাস্তবতা তিক্ত হলেও
মানতে হবে সবি,
স্বাস্থ্য বিধি লক্ষ্য রেখে
করতে হবে ঈদ-ই।
বেঁচে থাকলে করতে পারবো
আসল সেই ঈদ,
এবারে তাই করতে হবে
অন্য রকম ঈদ।
————————————
মোঃ হুসাইন আহমদ
শিক্ষার্থী, কওমি মাদরাসা টাঙ্গাইল ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
