অপেক্ষায়
……….হাবিব
কোন এক স্বপ্ন কল্পনাময় অচেনা রাজ্যে
অজানা অপেক্ষায় বসে আমি
তুমি বিহিন পার্থনা আমার এসো হৃদয়ের ঠিকানায়
করে দাও জীবনটা আমার রংধনু রঙিন
ফিরে পাবে অপেক্ষায় জড়ানো প্রতিদিন
পুরুণ হতো অপেক্ষায় হারানো কিছু ঋণ
কোন একদিন অবাক করে এসে কাছাকাছি
দেখো তোমার কল্পনায় প্রান ভরিয়ে রেখেছি একি ভাবে ভালোবেসে
একই মনে আছি অদৃশ্যে হৃয়ের খুব বেশি কাছাকাছি
যদি খুজে পাও আমার সেই ঠিকানা
আর কোন দিন তা হারাতে দিয়োনা
কিছু না বলতেই চিনে নিও মন
প্রকাশ না হতেই বুঝে নাও ও নয়ন
যদি আমায় তখন বুঝতে না পারো তবুও বুঝে নেওয়ার ভানটুকু করো
ভালোবেসে বারে বারেই আসবো তোমার কাছে
ভালোবেসেই আজীবন পাশে থাকার প্রাপ্য আমার আছে
যদি কখনো আর নাই বা চাও আমায়
তোমার হৃদয়ের সে স্নিগ্ধ হাসিটা রেখে যেও একবার মুখপানে চেয়ে
তোমাকে দেবার মত মন ছাড়া কিছু নেই আমার
তোমাকে ভালোবাসা ছাড়া নেই কোন বিশেষ উপহার
শুধু যেন কোনদিন আমি হারিয়ে গেলেও হারিয়ে যাবেনা তোমার মাঝে আমার নিঃশ্বাস
আমার সবটুকু আশ্বাস ফুরিয়ে গেলেও
ফুরিয়ে যাবেনা তোমাকে ভালোবাসার বিশ্বাস
স্বপ্ন কল্পনার সেই প্রেম ভালোবাসার মত সেই জমাট বাঁধা আবেগ
অনুভুতি যত তোমাতেই রেখেছি তোমাতেই সাজিয়েছি
আমার ভালোবাসার অনন্তে তোমারি অজান্তে
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
