Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অবশেষে প্রায় দীর্ঘ ২ মাস পর কাজে ফিরলেন ইতালির ৪৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। আর এই করোনা ভাইরাসের ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ইতালি, ব্রিটেন, স্পেন ও ফ্রান্স।

এদিকে চীনের পরই প্রাণঘাতী এই করোনা ভাইরাস ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করেছিল ইতালিতে। আর এখন পর্যন্ত (মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা) ইতালি দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৯ জন মানুষের এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।

করোনা ভাইরাসের তাণ্ডব থেকে বাঁচতে দীর্ঘ প্রায় দুই মাস ঘরবন্দি ছিলেন ইতালির লোকজন। আর এবার বন্দি দশা থেকে কাজে ফিরেছেন ইতালির ৪৫ লাখ মানুষ। আর নির্মাণ শ্রমিকদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। ফলে সেই সাথে আত্মীয়স্বজনও পুনরায় একসাথে মিলিত হতে পারছেন। বন্ধু-বান্ধবদের এখনও একত্র হতে নিষেধ করা হয়েছে। আর অধিকাংশ দোকানপাট ১৮ ই মে পর্যন্ত বন্ধ থাকছে। তবে, স্কুল-কলেজ, সিনেমা হল এবং থিয়েটারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে।

ইতালির রোমে একটি ছোট্ট খাবারের দোকানের শাটার তুলতে তুলতে বলছিলেন গিয়ানলুকা মারটুচি, “ফিরে আসতে পেরে ভালো লাগছে, তবে বিশ্ব বদলে গেছে”।

এদিকে তিন বছর বয়সী নাতিকে নিয়ে রোমের বোরঘেস পার্কে হাঁটতে বের হওয়া মারিয়া এন্তোনিয়েটা গালুজ্জু বলেছেন, “গত আট সপ্তাহের মধ্যে তাদের প্রথম দেখা হল।”

আর ইতালির প্রধানমন্ত্রী গুসেপ কনটে বলেছেন,”তার দেশ ইতালি মহামারীর কেন্দ্রবিন্দুতে ছিল।”

এদিকে ইতালির পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, “তারা ধারণা করছেন, তাদের দেশের আরও প্রায় ১১ হাজার ৬০০ মানুষের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে যাদের টেস্ট করা যায়নি। অথবা তাদের চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।”

গত সোমবার ইতালির পাশাপাশি যুক্তরাষ্ট্রেও লকডাউন যথেষ্ট শিথিল করা হয়েছে। এদিকে ওহিও ও অন্য আরও বেশ কিছু অঙ্গরাজ্য তাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড সহজতর করেছেন। আর যদিও যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষ এবং মারা গেছে ৬৮ হাজারের মতো।

উল্লেখ্য যে, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফিনল্যান্ড, নাইজেরিয়া, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইসরাইল ও লেবাননও কারখানা, নির্মাণ কাজ, পার্কগুলো খুলে দিয়েছে।

সূত্র: রয়টার্স

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version