Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অবশেষে সেলিব্রিটি ক্যাফেতে শাকিব-বুবলী

News Tangail

নব্বই দশকের পর ঢাকাই সিনেমাতে অনেক নায়ক- নায়িকাই জুটি বেঁধে কাজ করেছেন। অনেকে সফল হয়েছেন আবার অনেকে এলেন আর গেলেন। কিন্তু এই সময়ে ঢাকাই সিনেমার সুপারহিট জুটি বলা চলে শাকিব খান বুবলীকে।

তাদের নিয়ে দর্শকের আগ্রহের যেনো শেষ নেই। সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সফল এ জুটির ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। ছবিটি দিয়ে ঈদে বড়পর্দা কাঁপাচ্ছেন এই নন্দিত জুটি।

এদিকে সম্প্রতি এশিয়ান টেলিভিশনের ‘সেলিব্রেটি ক্যাফে’র বিভিন্ন মজার সেগমেন্টে অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলী। চলচ্চিত্র, ব্যক্তি জীবন ও ইন্ডাস্ট্রির নানা দিক নিয়েও কথা বলেছেন শাকিব খান। এছাড়া চলচ্চিত্র নিয়ে বুবলী তার ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন।

অনুষ্ঠানের প্রযোজক তানভীর তন্ময় বলেন, শাকিব খান ও বুবলীকে নিয়ে মজার মজার প্রশ্নের পাশাপাশি অনুষ্ঠানে সিরিয়াস কিছু বিষয় উঠে এসেছে। আশা করছি, দর্শকদের অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে।

ঈদের তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যা ৭টা১০ মিনিটে এশিয়ান টিভিতে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে। মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version