Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অলরাউন্ডার সৌম্য সরকারের বোলিং তাণ্ডব,প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দিলেন একাই

News Tangail

পেস অলরাউন্ডার হিসেবেই জাতীয় দলে অভিষেক সৌম্যের, ব্যাট হাতে ঝড় তোলতে পারার পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিজয়ের ইনজুরীতে হঠাৎ ওপেনার বনে যাওয়া সৌম্য থিতু হয়েছেন ওপেনার ব্যাটসম্যান হিসেবেই, কালে ভদ্রে বল হাতে নিয়েছেন।

ব্যাট হাতে ফর্মে ফেরার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে গিয়ে নিজের অলরাউন্ডার স্বত্ত্বাটাকে আবারো পুনঃজীবিত করলেন আজ বল হাতে ৫ উইকেট শিকার করে।

চলতি জাতীয় লীগের ৩য় রাউন্ডে রংপুরের মুখোমুখি হয়েছে খুলনা, খুলনার হয়ে ব্যাট হাতে ৭৬ রানের দূর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে একে একে ধীমান ঘোষ, রবিউল হক, সাজেদুল ইসলাম, সাদ্দাম ও সঞ্জিত সাহাকে আউট করে ৫ উইকেট শিকার পূর্ণ করেন সৌম্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি সৌম্যের ২য়বারের মতো ৫ উইকেট শিকারের রেডর্ক। মজার বিষয় আজ ৫ উইকেট শিকারের পথে রংপুরের ৭ নাম্বার ব্যাটসম্যান থেকে ১১ নাম্বার পর্যন্ত ৫ ব্যাটসম্যানকে আউট করেন তিনি। আল আমিন হোসাইন ৪ উইকেট শিকার করেন।

এর আগে খুলনা বিভাগ সৌম্যের ৭৬, বিজয়ের ৫৬ ও জিয়াউরের ৫৩ রানের সুবাদে ৩০৪ রান করে, ৬ উইকেট শিকার করেছিলেন সাজেদুল ইসলাম, জবাবে সৌম্যের ৫ ও আল আমিনের ৪ উইকেট শিকারের পরও অলআউট হওয়ার আগে ৩১৫ রান করে রংপুর, সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন তানভীর হায়দার, জাহিদ জাবেদ ৬৪ ও সোহরাওয়ার্দী শুভ ৪৮ রান করেন।

নিজেদের ২য় ইনিংসে ১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ খুলনার, তুষার ইমরান ৪ ও সৌম্য ২০ রান নিয়ে ব্যাট করছেন, এর আগে বিজয় ৭ ও রবিউল ইসলাম রবি ২০ রান করে আউট হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version