Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অসামাজিক কর্মকাণ্ড: বগুড়ায় আবাসিক হোটেল থেকে ২২ নারী-পুরুষ গ্রেফতার

অনলাইন ডেস্ক: বগুড়া পৌর শহর ও জেলার শিবগঞ্জ উপজেলার ৩টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারী এবং ৮ পুরুষকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বগুড়া জেলার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম বার দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ভোর ৫টা হতে সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালায়।

এ সময় বগুড়া সদর থানাধীন আবাসিক হোটেল টাইম স্কয়ার, ড্রিমল্যান্ড, অবকাশ, রয়েল ইন্টারন্যাশনাল, ব্ল-বেরি, নীল সাগর, গৌধূলী আবসিক হোটেলসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

মাটিডালী বিমানমোড় এর পশ্চিমে অবস্থিত টাইম স্কয়ার আবাসিক হোটেল থেকে ১০ জন, বগুড়া সদর থানাধীন নিশিন্ধারা রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে ১০ জন ও বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন নূরজাহান এবং মৌবন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মহাস্থান বাসষ্ট্যান্ড সংলগ্ন নূরজাহান আবাসিক হোটেল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

ছবি: প্রতীকি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version