Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অসুস্থ হয়ে হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাকে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, কাদের সিদ্দিকীকে গতকাল সকালে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলোজি বিভাগে ভর্তি আছেন।

ভর্তির পরপরই তার সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. একে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ কাদের সিদ্দিকীর এনজিওগ্রাম করা হয়েছে।

সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন বলেও উল্লেখ করেন ইকবাল সিদ্দিকী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version