Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

অাবার ফিরছেন আইটেম কন্যা বিপাশা

News Tangail

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ বিপাশা কবির। নায়িকা হিসেবে অভিনয় করলেও আলাদা খ্যাতি রয়েছে তার আইটেম কন্যা হিসেবে। বহু সিনেমার আইটেম গানে তিনি ছড়িয়েছেন রুপের ঝলক ও নাচের মুগ্ধতা।

তবে হঠাৎ করেই আইটেম গান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই লাক্স তারকা। সেই বিরতি কাটিয়ে প্রায় দুই বছর আবারও ফিরলেন তিনি। আবারও তাকে দেখা যাবে নতুন ছবির নতুন আইটেম গানে।

বিপাশা কবির বলেন, ‘ও মাই লাভ’ নামের একটি ছবির আইটেম গানের শুটিং করেছেন তিনি। বিপাশা বলেন, ‘অনেকদিন পর আইটেম গানে কাজ করা হলো। চমৎকার একটি গান ছিলো। এর আইডিয়াটা খুবই ভালো লেগেছে। গানটিতে নতুনত্বের ছোঁয়া থাকবে।’

বিপাশা জানান, আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার জন্য আইটেম গানটি কবির বকুলের লেখা ও সুরে। ‘উড়ছে টাকা লাখো হাজার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লেমিস। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। গানে বিপাশার সঙ্গে অংশ নিয়েছেন ছবির নায়ক রিদ্বেশ ও অভিনেতা অমিত হাসানও।

এ ছবিতে অভিনয় করছেন কলকাতার নায়ক রিদ্বেশ, অমিত হাসান ছাড়া আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সারর্ণী, বাংলাদেশের অমৃতা খান প্রমুখ।

শেয়ার করুণ…..

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version