Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আগামীকাল রংপুরের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে নামছে ঢাকা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বিপিএলের গূরত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ঢাকা এবং রংপুর। ম্যাচটি দুই দলের জন্যই সমান গূরত্বপূর্ণ। কেননা এই ম্যাচে যে দল জিতবে সেই দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লার বিপক্ষে। আর এই ম্যাচে কেমন একাদশ হতে যাচ্ছে ঢাকার?
এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে উপুল থারাঙ্গা এবং সুনিল নারিনকে। ওয়ানডাউনে নামতে পারেন রনি তালুকদার। তবে সাকিবকেও দেখা যেতে পারে। এরপরেই দেখা যেতে পারে কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলকে। এরপরে সোহান নামবেন। বোলার হিসেবে থাকবেন অনিক-রুবেলরা।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, কাইরেন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, কাজি অনিক এবং রুবেল হোসেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version