Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আজ রাত ৯ টায় এনটিভিতে গাইবেন পিজিত মহাজন

News Tangail

বিনোদন ডেস্ক: তরুন প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী পিজিত প্রসেঞ্জিত মহাজন।চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সাথে বেড়ে উঠা পিজিত ঢাকার মিডিয়া পাড়ায় একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন,সাথে টিভি প্রোগ্রাম ও স্টেজ কন্সার্ট ও করে যাচ্ছেন নিয়মিত।

ইতিমধ্যে তার এক ডজনের ও বেশী মৌলিক গান প্রকাশিত হয়েছে।সামনে প্রকাশের অপেক্ষায় অনুপম চৌধুরীর লেখায় ফোক ডুয়েট গান ‘আমি তোমার রাই’

,জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর লেখায় “পাগলী” ফকির হযরত শাহ এর লেখায় “ভুল’, সাইফুল বারীর লেখায় “পোড়ামন,শিরোনামের গান সহ আরো দুই ডজন খানেক গান।

তাছাড়া পিজিতের সুরেও কাজ করছেন নতুন,পুরাতন অনেক সংগীত শিল্পী, এর মধ্যে উল্লেখযোগ্য একটি গান দুই বাংলার প্রিয় মুখ সংগীতশিল্পী সমরজিৎ রায় পিজিতের সুরে একটি গান গেয়েছেন, গান টি লিখেছেন শেখ নজরুল।

পিজিত ইতিমধ্যে গান গেয়েছেন দেশের কিংবদন্তী সংগীত শিল্পী আবিদা সুলতানা,রফিকুল আলম,ফরিদা পারভীন,কিরন চন্দ্র রায়,চন্দনা মজুমদার এবং ফাহমিদা নবীর সাথে দেশের গানে।

আজ ৬ অক্টোবার, বুধবার রাত ৯টায় পিজিত মহাজন গাইবেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে তার পছন্দের মৌলিক গান গুলো,উপস্তাপনায় দেশ সেরা উপস্তাপিকা মৌসুমি মৌ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version