Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আফগানদের বিপক্ষে জয়ের লক্ষ্যে টাইগারদের সম্ভাব্য একাদশ

ফাইনাল নিশ্চিত দু’দলেরই। তাই-তো সিরিজের শেষ ম্যাচটিকে তাই নিয়ম রক্ষার ম্যাচই বলতে হবে। আজ (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম জহুর চৌধুরীর স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টাইগারদের দলে অনিশ্চিত আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁহাতে লাগায় চোট পান তিনি। পরবর্তীতে তিনটি সেলাই দিতে হয়েছে বিপ্লবের হাতে। গত ম্যাচেই অভিষেক হয়েছিলো বিপ্লবের। অভিষেক ম্যাচে ১৮ রান রানে দুই উইকেট নেন এই লেগি।

আফগানদের বিপক্ষে একাদশ নিয়ে মুখ খোলেননি জাতীয় দলের কোনো ক্রিকেটার অথবা টিম ম্যানেজমেন্ট। বিপ্লবের হাতে যে অবস্থা তাতে তার না খেলার সম্ভাবনাই বেশি। বিপ্লব একাদশে না থাকলে দলে জায়গা করে নিতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর এই ম্যাচে অভিষেক হতে পারে নাঈম শেখের। যদিও এটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে একান্তে ব্যাটিং অনুশীলন করেন নাঈম। অবশ্য বাকি দুই ওপেনার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তের সঙ্গেও সময় কাটিয়েছেন ম্যাকেঞ্জি।

লিটস দাস খেলবেন, এমনটা অনেকটাই অনুমেয়। এবারের সিরিজে টি-টোয়েন্টি অভিষিক্ত শান্তকেও সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিক বিবেচনায় এখনই সুযোগ না মিলতে পারে নাঈমের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version