Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আবরারের খুনীদের দ্রুত বিচার কার্য়করের দাবিতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম ও বর্বর হত্যাকান্ডের প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচার কার্যকরের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারের গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আবরাবের মধ্যে দেশ প্রেম ছিলো। দেশ ও জনগনের স্বার্থে সোস্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলো। সেই কারনেই আরবারের পিটিয়ে হত্যা করা হয়েছে।

আবরার হত্যাকান্ডের সাথে যারা জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। তা না হলে কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন সাধারন শিক্ষার্থীরা। এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়-৭১ চত্ত্বরে মোমবাতি প্রাজ্বালাণ কর্মসূচি, মুখে কালো কাপড় ধারণ ও মোমবাতি জ্বালিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তারা।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবির সন্দেহে আবরারকে হত্যা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version