Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আবারও ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল কাঁপাবেন আন্দ্রে রাসেল

News Tangail

গত আসরের ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস চুক্তি করেছেন টি-টোয়েন্টির আরেক বিধ্বংসী ক্রিকেটার আন্দ্রে রাসেলের সঙ্গে। ক্যারিবিয়ান এই তারকা এর আগেও ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন।

তবে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে এক বছর নিষিদ্ধ থাকায় গত আসরে খেলতে পারেননি তিনি। এবার ফ্রি রয়েছেন রাসেল। সুযোগ বুঝে তাই ঢাকা ডায়নামাইটস তার সঙ্গে চুক্তি করে নিয়েছে।

ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরও জানিয়েছেন, দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকা চুক্তি করেছে ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়ের সঙ্গে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version