নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১ মার্চ রবিবার থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল আজিজ এক প্রেস ব্রিফিংয়ে নিউজ টাঙ্গাইলকে এ তথ্য জানান।
বিইআরসি তাদের ঘোষণায় জানিয়েছে, পাইকারিতে প্রতি ইউনিটে ৪ টাকা ৭৭ পয়সার পরিবর্তে নতুন মূল্য ৫ টাকা ১৭ পয়সা। খুচরা প্রতি ইউনিটে ৬ টাকা ৭৭ পয়সার স্থলে ৭ টাকা ১৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

