শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeদেশের খবরআবারো বিয়ে করবেন মুনমুন, খুঁজছেন মনের মতো ছেলে

আবারো বিয়ে করবেন মুনমুন, খুঁজছেন মনের মতো ছেলে

অনলাইন থেকে: এক সময়ে পর্দা কাঁপানো ঢালিউড অভিনেত্রী মুনমুন আবারও বিয়ে করবেন বলে জানিয়েছেন। মনের মত ভাল ছেলে পেলেই এ বছর বা পরবর্তী বছরে বিয়ে করতে চান তিনি। তিনি জানান, মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে আবারও যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী।

নায়িকা জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো। তিনি মনে করেন, তার জীবনে যা ঘটেছে, সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে।

তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন। বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। মুনমুন জানান, দাম্পত্যজীবনে প্রথম সন্তান নেওয়া থেকেই সাবেক স্বামীর সঙ্গে কলহ শুরু হয়।

মুনমুনের দাবি, তাঁর স্বামী চাননি সন্তান নিতে। সেই সন্তান জন্ম নেওয়ার পরে তাঁদের সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। মুনমুন বলেন, ‘আমার আগের সংসার থেকে সরে এসে এখন সুখী আছি।’ মুনমুন জানান, তাঁর আয়েই সংসার চলত। তিনি নিয়মিত স্টেজ শো করতেন। সেটা দিয়েই তাঁর পরিবারের খরচ চালাতেন। এখন জমানো টাকা দিয়েই কোনোমতে সন্তানদের নিয়ে চলছেন।

বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। কারণ, সন্তানদের মানুষ করার জন্য তাঁর অর্থের প্রয়োজন। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তাঁর হাতে তিনটি ছবির কাজ আছে।

ছবিগুলো অসমাপ্ত। জানালেন, সরকার যদি আবার মঞ্চে শো করার অনুমতি দেয়, তাহলে তিনি নিয়মিত সার্কাসে শো করবেন। সেই আয় দিয়ে হয়তো খেয়েপরে আরও ভালো থাকতে পারবেন। তিনি জানালেন, স্টেজ শো বন্ধ থাকায় অনেক কমেডিয়ান, নৃত্যশিল্পী, জাদুকর বেকার হয়ে পেশা পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ সিনেমাতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তার হাতে তিনটি সিনেমার কাজ আছে। সিনেমাগুলো অসমাপ্ত।

২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান ঢালিউড অভিনেত্রী মুনমুন। কিন্তু বিয়ের মাত্র ৩ বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় এই অভিনেত্রীর। এরপর যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে। পরে ২০০৯ সালে মোশাররফকে বিয়ে করেন মুনমুন। বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে থাকে। এরপর গত বছরের জুলাই মাসে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদ হয় মুনমুনের। তবে অতীতকে ভুলে নতুন জীবনের প্রত্যাশায় সামনে এগিয়ে যাচ্ছেন তিনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular