Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ’র দশ হাজার মাস্ক বিতরণ 

সাইফুল ইসলাম, গোপালপুর: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণরোধে টাঙ্গাইলের গোপালপুরে দশ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে ‘আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ’ অনলাইন ভিত্তিক সংগঠন। এছাড়া জনসচেতনতার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে সংগঠনটির সদস্যরা।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর উপজেলার নলিন বাজারে ফেসবুক গ্রুপের মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।
এসময় মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও নারী নেত্রী আঞ্জু আনোয়ারা ময়না, আনন্দ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আল- আমিন শোভন, আমরা গোপালপুরবাসী গ্রুপের এডমিন ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনের এডমিন ও সাংবাদিক কেএম মিঠু প্রমূখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version